Skip to Content

ওয়ারেন্টি পলিসি

যে সমস্ত কারণে ৩০ দিনের জন্য ওয়ারেন্টি পলিসি কার্যকর হবেঃ-


  • পণ্যটির সাথে দেওয়া ইনভয়েসের মধ্যে যে ৩০ দিনের সময় নির্ধারণ করা থাকবে সেই ৩০ দিনের মধ্যেই কেবল ওয়ারেন্টি পলিসি কার্যকর হবে।
  • পণ্যটি রিটার্ন আসার পর যদি পণ্যটি ত্রুটিযুক্ত হিসেবে আমাদের নিকট শনাক্ত না হয়, সে ক্ষেত্রে পণ্যটি পুনরায় গ্রাহকের কাছে প্রেরণ করা হবে।
  • পণ্যটি ফেরত আসার পর যদি পণ্যে সমস্যা পরিলক্ষিত হয় তাহলে পণ্যটি রিটার্ন আসার কুরিয়ার চার্জ কোম্পানি বহন করবে। আর যদি পণ্যে কোন ধরনের ত্রুটি পরিলক্ষিত না হয় তাহলে সম্পূর্ণ কুরিয়ার চার্জ (আসা-যাওয়া) বর্তমান কুরিয়ার রেট অনুযায়ী প্রযোজ্য চার্জ কাস্টমার বহন করবে এবং কোন ধরনের রিফান্ড বা পরিবর্তন হবে না।
  • পণ্যটি রিটার্ন আসার পর যদি কোন গ্রহণযোগ্য ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে কাস্টমার ওয়ারেন্টি পলিসির আওতায় পণ্যটি পরিস্থিতি অনুযায়ী প্রথমে রিপেয়ার বা রিপ্লেসমেন্ট প্রদান করা হবে; প্রয়োজনবোধে রিফান্ড প্রদান করা হবে।
  • গ্রাহক পণ্যটি হাতে পাবার ১২ ঘন্টার মাঝে যদি  Return & Refund Policy এর আওতায় পণ্যটির Unboxing video বিক্রেতার নিকট upload না করা হয়, তবে  স্বয়ংক্রিয়ভাবেই পণ্যটি অক্ষত অবস্থায় গ্রাহকের নিকট পৌঁছেছে বলে গৃহীত হবে, এবং পণ্যটি Return & Refund Policy এর বদলে Warranty Claim Policy -এর অন্তর্ভুক্ত হবে। ফলে পণ্য পাবার ১২ ঘন্টা  পর যে কোন রূপ ভাঙ্গা, তার ছেঁড়া বা অন্য কোন রূপ বাহ্যিক ক্ষতি Warranty Claim Policy-এর শর্তমোতাবেক অগ্রহণযোগ্য ও ওয়ারেন্টির আওতাভুক্ত নয় বলে বিবেচিত হবে।
  • নিচে প্রদত্ত WhatsApp নম্বরে পাঠাতে হবে, ভিডিওতে প্যাকেট খোলার সম্পূর্ণ দৃশ্য ও পণ্যের সব দিক দেখাতে হবে।
  • পণ্যের বাইরের অবকাঠামো অক্ষত থাকতে হবে, অর্থাৎ পণ্যে কোনো ফিজিক্যাল ড্যামেজ (ভাঙা, পানি, পোড়া, তার ছেঁড়া ইত্যাদি) থাকা যাবে না।

 

গ্রহণযোগ্য ত্রুটি সমূহের তালিকাঃ-



  • পণ্যটি খোলার পর পণ্যটির স্পিকার হতে শব্দ একেবারেই না আসা।
  • পণ্যটি খোলার পর পণ্যটির মাইক্রোফোন কোন ধরনের শব্দ গ্রহণ না করা যদি পণ্যটির মধ্যে মাইক্রোফোন থাকে।
  • পণ্যটি খোলার পর পণ্যটি একেবারেই চার্জ গ্রহণ না করা।
  • উপরোক্ত ত্রুটিসমূহসহ অন্যান্য manufacturing defect ওয়ারেন্টির আওতাভুক্ত হবে।

অগ্রহণযোগ্য ত্রুটি সমূহের তালিকাঃ-



  • পণ্যটি গ্রহণ করার ৩০ দিনের মাঝে গ্রাহকের নিজের ভুলে বা পারিপার্শ্বিক কোন কারণে পণ্যটি ক্ষতিগ্রস্ত হলে (পানি, আগুন, পড়ে যাওয়া, অতিরিক্ত ভোল্টেজ বা অননুমোদিত মেরামতের কারণে ক্ষতিগ্রস্ত হলে)।
  • পণ্যের সাউন্ড কোয়ালিটির গ্রাহকের পছন্দনীয় না হলে।
  • অর্ডারকৃত রঙের পণ্যটি হাতে পাওয়ার পর পণ্যের রং পছন্দ না হলে।
  • পণ্য পাওয়ার পর গ্রাহকের মানসিকতায় পরিবর্তন হলে।

ওয়ারেন্টি কার্যকর হওয়ার জন্য যা করতে হবেঃ-



  • নিম্নে প্রদত্ত নাম্বারে WHATSAPP-এ যোগাযোগ করতে হবে
  • যোগাযোগের নাম্বারঃ- ০১৮৮৯-৭২৫২৭১

  • পণ্যটি অক্ষত থাকতে হবে।
  • প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ সম্পূর্ণ থাকতে হবে।
  • ওয়ারেন্টির জন্য আবেদন করতে হবে ৩০ দিনের মধ্যে।
  • ওয়ারেন্টি ক্লেইম অনুমোদনের পর ৭ কার্যদিবসের মধ্যে ওয়ারেন্টি পলিসির আওতায় পণ্যটি পরিস্থিতি অনুযায়ী প্রথমে রিপেয়ার বা রিপ্লেসমেন্ট প্রদান করা হবে; প্রয়োজনবোধে রিফান্ড প্রদান করা হবে।

-জরুরী ঘোষণা-



  • ওয়ারেন্টি পলিসি কার্যকরের জন্য আবশ্যই উপরোক্ত সমস্ত শর্তাবলী পাওয়া যাওয়া আবশ্যক।
  • আবেদন করার পর অবশ্যই আমাদের WHATSAPP নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন।
  • প্রয়োজনে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।